ঈদ উপলক্ষ্যে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এছাড়া ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

যাত্রী চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, যশোর ও রাজশাহী রুটে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার। —প্রেস বিজ্ঞপ্তি