বিজিএপিএমইএর এজিএম অনুষ্ঠিত

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে গার্মেন্টস এক্সেসরিজ উত্পাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএর ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল কাদের খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, সহ-সভাপতি মোজাহারুল হক শহীদ, মনির উদ্দিন আহমেদ ও উপদেষ্টা সফিউল্লাহ চৌধুরী প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি