বন্ড ব্যবস্থাপনার অটোমেশন বিষয়ে সচেতন করতে এনবিআরের সেমিনার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বন্ড ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন প্রকল্প কর্তৃক সংশ্লিষ্ট পক্ষগুলোকে সচেতন করতে একটি সেমিনারের আয়োজন করা হয়।

গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত ঐ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআর সদস্য (শুল্ক রপ্তানি ও বন্ড) সুলতান মো. ইকবাল। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বেপজা, বেজা, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, ডেডোসহ বিভিন্ন সরকারি দপ্তর ও এফবিসিসিআই, বিজিএমইএ, বিএলএমইএ, বিপিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে বিষয়ভিত্তিক দুই পর্বের মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবির ও চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমান। —প্রেস বিজ্ঞপ্তি