‘এই নির্বাচনে আমাদের দীর্ঘদিনের অচলায়তন ভাঙল’

বিনোদন রিপোর্ট

 

চলচ্চিত্র আর ঈদের নাটক দুই মাধ্যমেই সমান ব্যস্ততা কাটছে শাহনুরের। সমপ্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রযোজক সমিতির নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের অচলায়তন ভাঙল। একই সঙ্গে আমি বলবো প্রযোজকরা প্রত্যেকে নিয়মিত হলেই আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে।’ শাহনূর আরো বলেন, ‘আগে আমরা ছিলাম অভিভাবকহীন। কিন্তু খসরু ভাইয়ের নেতৃত্বে এবারে আমাদের একটা বড় সংকট কাটবে বলে আমার বিশ্বাস।’ এদিকে ‘ইন্দুবালা’সহ তিনটি চলচ্চিত্র তার মুক্তির অপেক্ষায়। এবারের ঈদে বেশ কিছু টিভি ম্যাগাজিনেও তিনি অংশ নিয়েছেন। নাটক ও ওয়েব সিরিজেও কাজ করছেন।

শাহনুরের মতে, অভিনয়ই যেহেতু আমার মূল পেশা। তাই নাটক, সিনেমাকে আলাদা করে নয় । বরং গল্প ও আমার চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ করে যেতে চাই।’ খুব শিগগিরই নতুন দুটি ওয়েব সিরিজও মুক্তি পাবে তার। শোবিজে কাজের বাইরে সোশ্যাল ওয়ার্কে নিয়োজিত তিনি সবসময়। সমপ্রতি বন্যা দুর্গত ও ডেঙ্গু আক্রান্তদের নিয়ে সচেতনতামূলক কাজ করছেন শাহনুর ।