চীনা ধারাবাহিক ‘পালক আকাশে উড়ে’

এটিএন বাংলায় বেশ কিছুদিন ধরে প্রচার হচ্ছে পুরস্কারপ্রাপ্ত চীনা ধারাবাহিক ‘ফাদার ফ্লাইস টু দ্য স্কাই’-এর বাংলায় ডাবিংকৃত ধারাবাহিক ‘পালক আকাশে উড়ে’।

চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও এটিএন বাংলা যৌথ প্রযোজনায় বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতি রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে।

চীনের সিনেমার অনেক ভক্ত এদেশে পাওয়া গেলেও তাদের ধারাবাহিক নাটক কেমন হয় এটা হয়তো অনেকেই জানেন না। কারণ এটিই এদেশে প্রচার হওয়া প্রথম চীনা ধারাবাহিক। নতুনত্বের স্বাদ পেয়ে এরইমধ্যে দর্শক এ নাটকটি পছন্দ করতে শুরু করেছেন। বেশ ভালো সাড়া ফেলেছে আশির দশকে চীনের ইয়ু শহরের সামাজিক বাস্তবতা নিয়ে নির্মিত নাটকটি। চ্যান চিয়াং হো নামের এক অনাথ ছেলে সমাজে প্রতিষ্ঠিত হতে গিয়ে কী ধরনের বাধার সম্মুখীন হয়, তার প্রেম, আবেগ নিয়ে এর গল্প।