সুপার ফোরে কর্ণফুলী

চট্টগ্রাম দ্বিতীয় বিভাগ ক্রিকেট

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

কর্ণফুলী স্পোর্টিং ক্লাব প্রথম দল হিসেবে চট্টগ্রাম দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় কর্ণফুলী ক্লাব মাত্র ১ রানের ব্যবধানে আবেদীন ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করে।

সংক্ষিপ্ত স্কোর :

কর্ণফুলী ক্লাব ৪২.৫ ওভারে ১১৪/১০ (আবদুল মজিদ ২৭, মশিউর রহমান ২৪)। অনিক ৩/১৫, আলম চৌধুরী ২/১৫)। আবেদীন ক্লাব ৪৮.৪ ওভারে ১১৩/১০ (মাশরুর আবেদীন ১৯, জয় চৌধুরী ১৮। মোরশেদ ২/১৬, তুষার ২/১৭, মনিরুল ২/২০)।