ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সোমবার ঈশ্বরদীতে অর্ধদিবস হরতাল পালিত হয়। সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে শহরে বাস, ট্রাক, রিকশা, অটোরিকশা, সিএনজিসহ সব যানবাহন, ব্যাংক-বীমা এবং দোকানপাট বন্ধ ছিল। মুক্তিযোদ্ধা-জনতা স্টিয়ারিং কমিটির আহবানে এই হরতাল পালিত হয়।
হরতাল চলাকালে রেলগেট ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ফজলুর রহমান ফান্টু, আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ।