রাজবাড়ী প্রতিনিধি
৯ দিন পর পদ্মায় গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া নিখোঁজ দম্পতির মধ্যে স্ত্রী আঞ্জুমান আরার (১৯) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের নিচ থেকে লাশ উদ্ধার করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, আমাদের স্টেশনে খবর আসে দৌলতদিয়ার ৬ নম্বর পন্টুনে মানুষের চুলের মতো কিছু ভাসছে। এমন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করলে নিখোঁজ আঞ্জুমান আরার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। আঞ্জুমান আরার স্বামী ইমনকে এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।