উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া থানা পুলিশ সোমবার দুপুরে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া চিতাখোলা এলাকা থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, পুলিশের উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে গুলির চিহ্ন রয়েছে। লাশটি পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া চিতাখোলা এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে জসিম উদ্দিনের (৩৫) বলে জানা গেছে।
উখিয়ার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।