ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় সোমবার উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সেচ প্রকল্প বিষয়ে আলোচনা সভা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ওসি এস এম মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমুখ।
পরে র্যালি শেষে উপজেলা চত্বর সংলগ্ন অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। ফলদ বৃক্ষমেলায় মোট ১২টি স্টল রয়েছে।