কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে ইয়াবা সেবনের দায়ে রবিবার বিকেলে জসিমউদ্দিন নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান আসামি দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ জসিমউদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়।