পঞ্চগড়ে বিদ্যালয়ের দেওয়াল ভেঙে শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় ১ জেলা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের দেওয়াল ভেঙে মিনা আকতার (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মিনার বাড়ি জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইসলামপুর এলাকায়। মৃত মিনা ঐ এলাকার আনোয়ার হোসেন লিটনের মেয়ে এবং ঐ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিত্সক ডা. শাহরিয়ার কবির শিমুল হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। পঞ্চগড় ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেন বিদ্যালয়ের দেওয়াল ভেঙে শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।