সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মানবিক এ বিপর্যয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়গনোস্টিক সেন্টারগুলো অধিক মুনাফালোভী হয়ে ডেঙ্গু আক্রান্ত কি না তার পরীক্ষার জন্য ১০০০ থেকে ১৫০০ টাকাও নেওয়া হচ্ছে। অথচ সরকারি হাসপাতালগুলোতে ফ্রি পরীক্ষা করানো হচ্ছে। মানুষের এ বিপদের সময়ে মুনাফালোভী বেসরকারি ক্লিনিক ও ডায়গনোস্টিক সেন্টারগুলোকে স্বল্প খরচে ডেঙ্গুর পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি ডাক্তারদেরও ভূমিকা রাখতে হবে এ বিষয়ে। ক্লিনিক ও ডায়গনোস্টিক মালিকদেরও আন্তরিক হতে হবে। মানবিক এ বিপর্যয়ের সময় সংশ্লিষ্ট সকলের আন্তরিকতার মাধ্যমেই মোকাবেলা করতে হবে ডেঙ্গু।
জুবায়ের আহমেদ
শিক্ষার্থী,
ডিপ্লোমা ইন জার্নালিজম, বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম), ঢাকা