সাংবাদিক রাশীদ উন নবী গুরুতর অসুস্থ

বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী গুরুতর অসুস্থ। তিনি তিন মাস ধরে অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত। বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন। রাশীদ উন নবী সংবাদকর্মীদের কাছে বাবু নামেই বেশি পরিচিত। 

রাশীদ উন নবী বাবুর মেয়ে ফারাহ আনিকা অনন্যা জানান, চলতি বছরের এপ্রিলে তার বাবার অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়ে।

অনন্যা আরও জানান, টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিত্সকরা তার বাবার অগ্নাশয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এর জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে কেমোথেরাপি চলছে। পরিবারের পক্ষে রাশীদ উন নবীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র মেয়ে অনন্যা।

সাংবাদিকতা জীবনে রাশীদ উন নবী বাবু দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্ণিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি