সুদানে বিক্ষোভরত পাঁচ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

সুদানে বিক্ষোভ চলাকালে চার স্কুল শিক্ষার্থীসহ পাঁচজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  সোমবার উত্তর কোরদোফান অঞ্চলে এ ঘটনা ঘটে। 

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির নিরাপত্তা বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স(আরএসএফ) প্রকাশ্যে ওই স্কুল শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে হত্যা করে। মাধ্যমিক পর্যায়ের ওই শিক্ষার্থীরা প্রাদেশিক রাজধানী এল ওবেইদেতে বিক্ষোভে যোগ দিয়েছিলো।

হামলায় পাঁচ শিক্ষার্থী নিহত ছাড়াও আরো তিনজন গুরুতর আহত হয়েছে।  ঘটনার পরপরই ফেসবুকে সরাসরি ঘটনাস্থলের পরিস্থিতি সম্প্রচারিত হয়। এতে দেখা গেছে, বিক্ষোভকারীরা নিহত স্কুল শিক্ষার্থীদের মরদেহ কাঁধে করে তাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছে। শত শত মানুষ তাদের জানাজায় অংশ নেয়।

আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাবে রোহিঙ্গারা: মিয়ানমার

ইত্তেফাক/টিএস