গাজীপুরে ‘ইউটিলাইজেশন অব ইনসেক্ট রিসোর্সেস’ শীর্ষক সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্র এবং ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘ইউটিলাইজেশন অব ইনসেক্ট রিসোর্সেস’ শীর্ষক সেমিনার সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার কাউংপক ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. ওহসেক কউন। ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ইএসবি) এর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সেতু করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুম্মান হাফিজ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ও ইএসবির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রুহুল আমীন।