আড়াইহাজারে হাজারো জনতার মাদক ও জঙ্গিবাদ বিরোধী শপথ

আড়াইহাজার উপজেলা জনপ্রতিনিধিদের উদ্যোগে সোমবার বিকালে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে মাদক ও জঙ্গিবাদবিরোধী ও গুজব প্রতিরোধবিষয়ক  কমিউনিটি সমাবেশ ও   প্রীতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, সাংবাদিক সেলিম ওমরা খান প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার।

খেলা শুরুর আগে আড়াইহাজার উপজেলার হাজারো জনতাকে  মাদক  ও জঙ্গিবাদবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠান শেষে এমপি একাদশ বনাম এসপি একাদশের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এতে এসপি একাদশ বিজয়ী হয়।