মাদ্রাসাছাত্রীর ওপর অ্যাসিড হামলার প্রতিবাদ

গফরগাঁওয়ে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহা (১৮) নামের একাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর ওপর অ্যাসিড হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে ১ ঘণ্টা মানববন্ধন করে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আটটি প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক।

মামলা তদন্তকারী কর্মকর্তা ও পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। আশা করি, খুব তাড়াতাড়ি আসামিদের ধরতে পারব।