জেলা ও দায়রা জজকে শুভেচ্ছা জানাল ময়মনসিংহ বিচার বিভাগীয় কর্মচারী ইউনিয়ন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার সদস্যবৃন্দ গতকাল সোমবার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণের জন্য তিন দফা দাবিনামাসম্বলিত আবেদনপত্র দাখিল করেন। এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল হেলিম, সাধারণ সম্পাদক মো. নাজমুস সাদিক, সিজেএম আদালতের নাজির মো. তৌহিদুল ইসলাম, কম্পিউটার অপোরেটর মো. শফিকুল ইসলাম, স্টেনোগ্রাফার মোহাম্মদ জাহিদুল ইসলাম, জুডিশিয়াল পেশকার মো. রোকনুজ্জামান খান এবং জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মজিবুর রহমানসহ ২ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি