লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হলেন মো. রকিব হোসেন

মো. রকিব হোসেন এনডিসি গতকাল সোমবার বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) হিসেবে যোগদান করেছেন। মো. রকিব হোসেন এনডিসি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার ক্যান্বেরা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স-ইন-পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন।   —প্রেস বিজ্ঞপ্তি