নরসিংদীর নবাগত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম রবিবার সন্ধ্যায় নরসিংদীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় পুলিশ সুপার জেলার সার্বিক উন্নয়নে তাকে সর্বাত্মক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান প্রমুখ।