চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খসরু সম্পাদক সামসুল

দুই দফা নির্বাচন শেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রোজেকশন হলে দ্বিতীয় ধাপের ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক শাসমুল আলম।

ঊর্ধ্বতন সহ-সভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু, সহ-সভাপতি পদে মো. শহীদুল আলম (সাচ্চু), সহকারী সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও  মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইলা জাহান নদী বিজয়ী হন। এর আগে গত শনিবার প্রথম ধাপের নির্বাচনে ১৩৪ জন ভোটার ১৯ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত এই নতুন কমিটি আগামী ২০১৯-২০২১ সাল পর্যন্ত সিনেমার এই সংগঠনটিকে নেতৃত্ব দেবে। এবার প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল।