ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাঁর দেশের নতুন একটি বাণিজ্য চুক্তি করা দরকার। স্কটল্যান্ডের একটি নৌ ঘাঁটি পরিদর্শনকালে বরিস জনসন এই কথা বলেন। আমরা একটা বিষয় স্পষ্ট করতে চাই যে, ব্যাকস্টপ ভাল নয়, এটা মৃত। বিচ্ছেদ চুক্তিও মৃত। আমাদের এখন একটি নতুন চুক্তি করার সুযোগ আছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা, সাংস্কৃতিক ও বিজ্ঞানসহ সবক্ষেত্রে আমাদের নতুন করে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। -রয়টার্স