নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে দাফন শেষে ফিরে আসার সময় একদল গ্রামবাসীর ওপর সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী এ হামলার খবর দিয়েছে।  তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএ) দলছুট একটি অংশ ওই এলাকায় প্রায়ই হামলা চালিয়ে থাকে। বোর্নোর রাজধানী মাইদুগুরির নিকটবর্তী একটি গ্রামে হামলার এ ঘটনা ঘটে। দাফন শেষে ফিরে আসার সময় হামলাকারীরা ২১ জনকে হত্যা করে, এরপর স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টাকালে আরও ৪৪ জন নিহত হয়। -রয়টার্স