মেসির ওপর আক্রমণের চেষ্টা

লিওনেল মেসি সম্প্রতি ইবিজা সৈকতে এক পার্টিতে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন। রবিবার ভূমধসাগর-তীরের দ্বীপটিতে এক পার্টিতে সপরিবারে অংশ নেন বার্সেলোনা তারকা। সেখানে তার সতীর্থ লুই সুয়ারেজ, জর্দি আলবা ছাড়াও সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস সপরিবারে উপস্থিত ছিলেন। পার্টি শেষে হলরুম ছেড়ে বের হয়ে আসার সময়েই বাধে বিপত্তি। সেখানে এক ব্যক্তি মেসির ওপর আক্রমণের চেষ্টা করেন। পরে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে সেখান থেকে অক্ষত অবস্থায় ফেরেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ঠিক কী কারণে মেসির ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছিল তা জানা যায়নি, ঘটনাটিতে মেসির কোনো প্রকারের সম্পৃক্ততা আছে কি না তা নিয়েও ধোঁয়াশায় আছে স্প্যানিশ গণমাধ্যম।