আগামী ৯০ দিনের ভেতরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় শেষ হয়েছে বহু প্রতিক্ষীত চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির বিশেষ সাধারণ সভা। গত শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় হট্টগোল ও উত্তেজনা দেখা দিলেও প্রবীণ সদস্যদের হস্তক্ষেপে তা প্রশমিত হয়। আহ্বায়ক মো. হাফিজুর রহমান সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জাতীয় সংসদের হুইপ মো. শামসুল হক চৌধুরী, জাতীয় দলের সাবেক ফুটবলার সুনীল কৃষ্ণ দে, কৃতী ফুটবলার অ্যাওয়ার্ড জেকভ, মো. সালাহউদ্দিন, তাহেরুল আলম স্বপন প্রমুখ।