উখিয়ায় দুই মাদকসেবী আটক

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে আব্দুল আলম (৪২) ও মুহিবুল্লাহ (৩৫) নামে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় টহলদানকালে ইয়াবা সেবনের দায়ের তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- দক্ষিণ লম্বরী পাড়া গ্রামের নসরত আলীর ছেলে আব্দুল আলম ও লম্বরী পাড়া গ্রামের আলী আকবরের ছেলে মুহিবুল্লাহ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, আটক দুই মাদকসেবীকে উখিয়ার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফখরুল ইসলামের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত প্রত্যককে ১ মাসের করে সাজা প্রদান করেন।

ইত্তেফাক/বিএএফ