ব্রাজিলে উপজাতি নেতা হত্যায় জাতিসংঘের নিন্দা

ব্রাজিলের আমাজনের এক উপজাতি নেতাকে হত্যা করায় সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান এর নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।

আমাজনের উত্তরাঞ্চলীয় রাজ্য আমাপার আভ্যন্তরীণ এলাকা নিয়ন্ত্রণকারী ওয়াইআপি এলাকার প্রধানের লাশ গত সপ্তাহে একটি নদীতে পাওয়া গেছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি জোটের হামলা, শিশুসহ নিহত ১৪

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার মিশেল ব্যাচলেট বলেন, ‘হত্যাকাণ্ড-টি দু:খজনক ও নিন্দনীয়’।

ইত্তেফাক/এসআর