শুটিং শুরু শনিবার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও নবাগত জাহারা মিতু জুটির প্রথম চলচ্চিত্র ‘আগুন’। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটি মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে সোমবার সন্ধ্যায়। আগুন-এর গল্প লিখেছেন কমল সরকার। ছবিটিতে শাকিব-জাহারা ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ। জানা যায়, শনিবার থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। ঈদের আগ পর্যন্ত শুটিং চলবে। ঈদের জন্য কয়েকদিন বিরতি দিয়ে এরপর টানা কাজ করে ছবিটি শেষ করা হবে।