‘বন্দুকের জন্য গাছ’ প্রকল্প চালু হলো ভারতের পাঞ্জাবে

বন্দুক আর গাছের চারার মধ্যে আপাত কোনো মিল খুঁজে পাওয়া কষ্টকর; কিন্তু ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাব এই দুইয়ের মধ্যে সংযোগ ঘটিয়েছে। বিবিসি জানিয়েছে, রাজ্যের ফিরোজিপুর জেলায় এখন কোনো বন্দুকের লাইসেন্সের আবেদন করার আগে অন্তত দশটি গাছের চারা রোপণ করতে হবে। রোপণ করা গাছের চারার সঙ্গে তোলা সেলফি বন্দুকের আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

পাঞ্জাবে তিন লাখ ৬০ হাজার লাইসেন্সধারী বন্দুক মালিক রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বন্দুকের লাইসেন্স সংখ্যার দিক দিয়ে তৃতীয় বড়ো রাজ্য এটি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সময় এই আদেশ জারি করা হয়। বহু মানুষ এই আদেশ মেনে আবেদন করায় সম্প্রতি তা স্থানীয় সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।

গাছের চারার সঙ্গে সেলফি তুললেই বন্দুকের লাইসেন্স মেলার নিশ্চয়তা দিচ্ছে না রাজ্যটি। এর ফলে কেবল এটাই নিশ্চিত হবে যে ঐ আবেদনটি অন্তত বিবেচনার যোগ্য হবে। ফিরোজিপুর জেলার কমিশনার চন্দ্রর গইন্দ বিবিসিকে বলেন, পাঞ্জাবিরা গাড়ি, বন্দুক আর মোবাইল ফোনের জন্য পাগল। এবার তাদের গাছের চারা রোপণের জন্য পাগল করতে হবে।

 

 

 

০