পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবির ছোটো যমুনা নদী থেকে সোমবার রাতে ঋতু বন্নি দাস (১৩) নামের স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে জেলা সদরের মাধাইনগরের বিশ্বনাথ পালের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঋতু বন্নি দাসের বাবা জয়পুরহাট শহরের সবুজনগরে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। ঋতু জয়পুরহাট কালেক্টর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে আসার পর সে নিখোঁজ হয়। রাতে তার লাশ পাঁচবিবি পৌর শ্মশান ঘাট এলাকার কাছে ছোটো যমুনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, তার লাশ ময়না তদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।