স্কুলছাত্র হত্যার আসামি গ্রেফতার

পাঁচবিবিতে চাঞ্চল্যকর স্কুলছাত্র আব্দুর রহমান (১১) হত্যাকাণ্ডের চার মাস পর আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার রাতে সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে ধুরইল গ্রামের বুড়িতলা পাড়ার মৃত ছলেমানের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ধুরইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আব্দুর রহমানের গলা কাটা লাশ গত ১৫ মার্চ সন্ধ্যায় বৃদ্ধিগ্রাম মোড়ের পরিত্যক্ত স্কুল ঘর থেকে উদ্ধার হয়।