স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. সুমন নামে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে চান্দিনা উপজেলার ভোমরকান্দি গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকারিয়া ঐ বখাটে যুবককে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দেন।

এসময় চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবক মো. সুমন মিয়া জেলার বরুড়া উপজেলার ইটাখোলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক।