নেত্রকোনায় কচুরিপানায় ভরপুর ডোবা পরিষ্কারের কাজ শুরু

নেত্রকোনা প্রতিনিধি

অবশেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন কচুরিপানায় ভরপুর সদর উপজেলা পরিষদের বিশাল ডোবাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা পরিষদ ও নেত্রকোনা পৌরসভার সহায়তায় এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।  

এই বিশাল ডোবাটি  মশা তৈরির কারখানা হিসেবে সর্বত্র পরিচিত ছিল। উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান এলাকাবাসী ও হাসপাতালের রোগীদের কথা ভেবে দ্রুত ডোবাটি পরিষ্কারের উদ্যোগ নেন বলে জানান।