ত্রিশালে আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নজরুল একাডেমি মার্কেটে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তৌকি চকবার আইসক্রিম ফ্যাক্টরিকে ভোক্তা অধিকার আইনের ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ উদ্দিন। এ সময় আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকির, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সেনিটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানা প্রমুখ।