মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পৌর এলাকার হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার প্রধানদের সাথে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা মৌলভীবাজার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, বি.এম.এ মৌলভীবাজার সভাপতি ডা. সাব্বির হোসেন খান।