বিরামপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা!

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর উপজেলার পল্লিতে এক ব্যক্তিকে প্রতিবেশীরা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে হত্যাকারীদের বাড়িঘর ও আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে।

জানা গেছে, বিরামপুর উপজেলার দুধিয়াগাছি গ্রামের সুলতান আলীর (৫৫) স্ত্রী সালেহা বেগমের কাছে প্রতিবেশী বেলাল হোসেন ১ হাজার টাকা ধার নেয়। সোমবার সেই টাকা ফেরত চাওয়ায় বেলাল রাগান্বিত হয়ে ওঠে। সন্ধ্যায় কয়েকজন মিলে লাঠি দিয়ে সুলতান ও সালেহাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে সুলতান ও সালেহার মাথা ফেটে দুই জন মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে রাত ১টার দিকে সুলতানের মৃত্যু ঘটে। সালেহা বেগম দিনাজপুর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে স্বজনরা জানিয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান, নিহতের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।