বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির পুরস্কার বিতরণী

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি আবু জাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. রায়হানুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইতিহাস বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা, দ্বিতীয় স্থান অধিকার করেন গণিত বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাসেল মোল্লা এবং তৃতীয় স্থান অধিকার করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নিয়ন মোল্লা।