এই হত্যাকাণ্ডের বিচার হোক দ্রুততম সময়ে

রেণু হত্যাকাণ্ড সম্প্রতিক সময়ে জাতীয় জীবনে ঘটে যাওয়া এক হূদয়বিদারক ঘটনা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার স্বল্প সময়ের মধ্যে সম্পাদন করা একান্ত প্রয়োজন। কোনোক্রমেই যেন দুর্বৃত্তরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পাদনের জন্য একটি বিশেষ আদালত গঠন করা হোক। ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজে দৃষ্ট সকল অপরাধীকে বিচারের আওতায় এনে গুরুদণ্ড নিশ্চিত করা জরুরি। যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তারা তো বটেই, যারা তামাশা দেখেছে, ভিডিও তৈরি করেছে তাদেরকেও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। বিচারে শৈথিল্য প্রদর্শন করা যাবে না। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচারটি জাতীয় জীবনে একটি উদারণ সৃষ্টি করুক।

শানু মজুমদার, ঢাকা