ডা. সঞ্চিতা বর্মন
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ; যা অ্যাডিস নামক মশা বহন করে এবং মশার কামড়ে মানব দেহ সংক্রমিত হয়। ডেঙ্গু জ্বর হলে শরীর সুস্থ হতে অনেক সময় লাগে। জ্বর চলে গেলেও দুর্বলতা রয়ে যায়। এছাড়া জ্বর সেরে যাওয়ার পরও অনেকের ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট কমে যাওয়া ও ফ্লুাইড লস হওয়ার আশঙ্কা থাকে। তাই জ্বর সেরে যাওয়ার পর রোগীর যত্ন খুবই জরুরি। প্রথমত জ্বর হওয়ার প্রথম দিন থেকেই রোগীকে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও বিশ্রাম নিতে হবে। পশাপাশি রোগীর রক্ত চাপ ও পালস নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। জ্বর সেরে যাওয়ার দুই-এক দিন পর সুস্থ থাকলে অনেকেই কাজে ফিরতে চান। কিন্তু পরবর্তী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় যথাযথ বিশ্রাম ও খাবার গ্রহণ না করলে অবস্থার অবনতি ঘটতে পারে। প্রয়োজনে জ্বর সারার পর চিকিত্সকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষ করা উচিত।
লেখক: ত্বক, লেজার অ্যান্ড এসথেটিক বিশেষজ্ঞ