ফেরি আটকে রাখায় তিতাসের মৃত্যু

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

মাদারীপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে ৩ ঘণ্টা ফেরি আটকে রাখায় মুমূর্ষু শিক্ষার্থী তিতাস ঘোষের মৃত্যুর প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা। মানববন্ধনকালে শিক্ষার্থীরা তিতাসের মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।