অফসেট প্রিন্টিং মেশিন নির্মাতা কুমুরী করপোরেশন, জাপান ও স্থানীয় প্রতিনিধি জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে এক সেনিমার ও গ্রাহক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. হিরোইসু ইজুমি। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় প্রতিনিধির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন খান।
বর্তমান প্রিন্টিং প্রযুক্তি ও জিডিটাল প্রযুক্তি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কুমুরী প্রতিনিধিসহ বেশ কয়েক জন। বাংলাদেশের স্বনামধন্য প্রিন্টিং ও প্যাকেজিং ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখার সদস্যগণ এই অনুষ্ঠানে যোগদান করেন। —প্রেস বিজ্ঞপ্তি