সুভাষ ভৌমিক
মুক্তিযোদ্ধা সুভাষ ভৌমিক (৭২) গত রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ১৯৪৭ সালে কুমিল্লার লাকসামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। তার ছেলে পাভেল ভৌমিক একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।