ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে পড়ে রাবেয়া খাতুন (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুরে পীরগঞ্জ-জাবরহাট পাকা সড়কের উত্তর ডাঙ্গীপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া উপজেলার চন্দরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও জাবরহাট ইউনিয়নের মহিলা সদস্য।
পুলিশ জানায়, রাবেয়া খাতুন তার ছেলের মোটরসাইকেলে চরে জাবরহাট থেকে পীরগঞ্জে পথে উত্তর ডাঙ্গীপাড়া নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে রাবেয়া রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী নসিমনের চাপায় গুরুত্বর আহত হয়। তাকে পীরগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইত্তেফাক/বিএএফ