ছোবল খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় মো. হেলাল বিশ্বাস নামে এক কৃষক‌কে বিষধর রা‌সেল ভাইপার ‌ছোবল দি‌য়ে‌ছে। প‌রে ওই সাপ‌টি জী‌বিত ধ‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ‌নি‌য়ে আসেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকা‌লে উপ‌জেলার হাবাসপুর ইউ‌নিয়‌নের শাহমিরপুর গ্রামের পদ্মার চ‌রে এ ঘটনা ঘ‌টে।

মো. হেলাল উপ‌জেলার হাবাসপুর ইউ‌নিয়‌নের শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

কৃষক হেলাল বিশ্বাস জানায়, সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ কর‌ছিলাম। এমন সময় ডান পা‌য়ে কিছু একটা কামড় দেয়। সে সময় পায়ের নিচে দেখতে পাই এক‌টি সাপ। পরে আশপা‌শের কৃষ‌কেরা এগিয়ে আস‌লে সবাই মি‌লে সাপ‌টি ধ‌রি। এরপর এক‌টি কোটার ম‌ধ্যে সাপ‌টি ভ‌রে হাসপাতা‌লে চ‌লে আসি। এখা‌নে আসার পর ডাক্তাররা বল‌লো, এটি রা‌সেল ভাইপার সাপ।

পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কুতুব আহ‌ম্মেদ বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী সাপ নিয়ে এসেছিল। তা‌কে রা‌সেলস ভাইপার সা‌পে কাম‌ড়ে ছিল। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে ‌তি‌নি আশঙ্কামুক্ত।