গত ২৫ নভেম্বর ইত্তেফাক অনলাইনে ‘ফেসবুকে অসুস্থ রোগীর ভিডিও দিয়ে সাহায্যের নামে অর্থ লুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সিনিয়র স্টাফ নার্স সুফিয়া আক্তার সুমি।
প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সত্য নয়। এধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার দূরতম সম্পর্কও নেই। বরং বহু নিরীহ ও অসহায় রোগীর সাহায্যার্থে একজন নিবেদিত নার্স হিসেবে প্রতিষ্ঠানে তার সুনাম রয়েছে।
প্রতিবেদকের বক্তব্য, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ও নিটোরের পরিচালকের কাছে ব্রিটিশ নাগরিক শাহিনা খানের করা লিখিত অভিযোগ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য বা মন্তব্য করা হয়নি।