নেস্‌লে বাংলাদেশের আয়োজনে গাজীপুরে এইচএমও লুমিনারি সামিট

দেশ-বিদেশের সুস্বাস্থ্য ও শিশুপুষ্টি বিষয়ে খ্যাতিমান গবেষক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে নেস্লে বাংলাদেশ আয়োজন করেছে দুই দিনব্যাপী হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (এইচএমও) লুমিনারি সামিট।

২০ ও ২১ জুন ২০২৫ তারিখে গাজীপুরের সারাহ রিসোর্টে অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক কর্মশালায় স্বাস্থ্যখাতের গবেষণা, উদ্ভাবন ও সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক সুস্থতা বিষয়ে নতুন তথ্য এবং সর্বশেষ গবেষণালব্ধ জ্ঞান বিনিময়ই ছিল সম্মেলনের মূল লক্ষ্য। 
কর্মশালায় ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, বিশেষজ্ঞদের মতবিনিময়সহ বিভিন্ন সেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা এইচএমও বিষয়ে হালনাগাদ তথ্য জানার সুযোগ পান।

সম্মেলনের প্রধান আলোচক ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ডড. র‍্যান্ডি উর্টুলা। তিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, গাট হেলথ উন্নয়ন এবং সুস্থ বিকাশে এইচএমওর ভূমিকা তুলে ধরেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং আলোচনা আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তারা জানান, এইচএমও লুমিনারি সামিট স্বাস্থ্যবিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। গবেষণালব্ধ তথ্য বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে দেশের জনস্বাস্থ্যমান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে এ বছরের সামিট সফলভাবে সম্পন্ন হয়।