পাটগ্রামে কলেজে ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রিপন আলম নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রিপন পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ গ্রামের ৬নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে উপজেলা শহরের চৌরঙ্গী মোড়ে প্রায়ই উত্যক্ত করত রিপন আলম। পরে ওই শিক্ষার্থীর দেওয়া অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করে ভ্রমমাণ আদালত।
আরও পড়ুন: ফেনসিডিলসহ বিক্রেতা নারী গ্রেফতার
বৃহস্পতিবার চৌরঙ্গী মোড়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এই দণ্ডাদেশ দেন।
ইত্তেফাক/অনি