ফেনসিডিলসহ বিক্রেতা নারী গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:৪২

জীবননগর থানা পুলিশ ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে। বৃহস্পতিবার জীবননগর পাইলট হাইস্কুলের সামনে থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। আটক হালিমা খাতুন (৩৫) উপজেলার কুন্দিপুর পোলপাড়ার আবু বকরের মেয়ে। 

জীবননগর থানা সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে থানার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় জীবননগর পাইলট হাইস্কুলের সামনে থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ হালিমা খাতুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

আরও পড়ুন: ফেরিতে মৃত্যুর ঘটনা: তদন্ত কমিটি পুনর্গঠন

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান. হালিমা একজন চতুর মাদক ব্যবসায়ী। তিনি কিছু দিন যাবত পুলিশের নজরদারিতে ছিলেন।

ইত্তেফাক/অনি