বিজয়নগরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গতকাল বুধবার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শাকিল আহমেদ (২৫)। সে ওই গ্রামের পশ্চিম কাশিনগরের মৃত শহীদ মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।